Mamata Banerjee | ‘কী করে যে কী হয়ে গেল’- রাহুলের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Sunday, March 29 2026, 3:54 pm

Key Highlightsঅভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
- Related topics -
- বিনোদন
- মমতা ব্যানার্জী
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- টলিউড


