CM Health Scheme | স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও সমস্যা নেই! হাসপাতালেই মিলবে ফর্ম! জেনে নিন নিয়ম
Saturday, August 22 2026, 4:57 pm

Key Highlightsস্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনও প্রকল্পেই নাম নেই, তাহলে তাঁরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-তে যোগ্য কি না, তা দেখা হবে। যোগ্য হলে হাসপাতাল থেকে ওই যোজনার ফর্ম রোগীকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা ক্যাশলেস পরিষেবার ঘোষণা করা হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড ও আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও সমস্যা নেই। সহজেই পরিষেবা পাবেন রোগীরা। হাসপাতালে পৌঁছলে টিএমএস পোর্টালে রোগীর আধার নম্বর দিলেই জানা যাবে ওই রোগী কোন স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত। যদি কোনো প্রকল্পে নাম না থাকে তবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-র ফর্ম দেওয়া হবে তাঁকে। ওই পূরণ করা ফর্ম হাসপাতালকে সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তী সময়ে ওই ফর্মগুলির তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- স্বাস্থ্য
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য বীমা
- চিকিৎসা


