Netajinagar School | ১২ দিন কোমায়, তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুতে তুমুল বিক্ষোভ স্কুলের বিরুদ্ধে!

Tuesday, May 26 2026, 1:25 pm
Netajinagar School | ১২ দিন কোমায়, তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুতে তুমুল বিক্ষোভ স্কুলের বিরুদ্ধে!
highlightKey Highlights

চিকিৎসকদের দাবি, মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যুই হয়েছে তার। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আয়ুষের মা।


তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুতে বিক্ষোভ স্কুলের বিরুদ্ধে। গড়িয়ার নেতাজিনগরের হর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথ গত ১৩ মে স্কুলে গিয়েছিল। তার বাবার দাবি, সেদিন যখন ছেলেকে আনতে যান, সেই সময় তাঁকে ফোন করে টিচার্স রুমে যাওয়ার জন্য বলা হয়। সেখানে গিয়ে দেখেন, ছেলে অচৈতন্য অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে আয়ুষকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। এরপর আয়ুষের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে কোমায় চলে যায়। ১২ দিনে মৃত্যু হয় আয়ুষের। চিকিৎসকদের দাবি, মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যুই হয়েছে তার। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আয়ুষের মা। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভের সৃষ্টি হয় ছাত্রের পরিবার ও অন্যান্য পড়ুয়ার অভিভাবকদের মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File