Kunal Ghosh | বিধানসভায় কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাত’ , বেলেঘাটার বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার!

Wednesday, July 22 2026, 10:29 am
Kunal Ghosh | বিধানসভায় কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাত’ , বেলেঘাটার বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার!
highlightKey Highlights

মার্শাল ডেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে বাইরে বার করে দেওয়ার নির্দেশ স্পিকার রথীনন্দ্রনাথ বসুর।


কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন। মার্শাল ডেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে বাইরে বার করে দেওয়ার নির্দেশ স্পিকার রথীনন্দ্রনাথ বসুর। পাশাপাশি কুণালকে সাসপেন্ড করেছেন স্পিকার। এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এমন অসভ্যতা দেখিনি। তীব্র নিন্দা জানাই।” বিধানসভায় বিরোধীদল হিসাবে স্বীকৃতি পেয়েছে ঋতব্রতের দল। মুখ্য সচেতক আখরুজ্জামান। এদিন আখরুজ্জামান বলতে শুরু করলে তাঁকে বাধা দেন কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে উঠেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেন বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক পাশাপাশি বিজেপির মন্ত্রীরাও। ওয়েলে নেমে প্রতিবাদ করেন মন্ত্রী শংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। তারপরই কুণালকে মার্শাল ডেকে বার করে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্পিকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File