CJP Worker Father Murder | ককরোচ জনতা পার্টি কর্মীর বাবাকে পিটিয়ে খুন! বাঁকুড়ায় গ্রেফতার ২ বিজেপি নেতা সহ ৮!

Sunday, August 16 2026, 4:27 pm
CJP Worker Father Murder | ককরোচ জনতা পার্টি কর্মীর বাবাকে পিটিয়ে খুন! বাঁকুড়ায় গ্রেফতার ২ বিজেপি নেতা সহ ৮!
highlightKey Highlights

বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ৷


গত ১৯ জুলাই দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। গত ১৩ অগাস্ট সিজেপি-র স্কুল ঠিক করো কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গ্রামের করিশুণ্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছন তিনি। হাফিজের দাবি, ওই দিন রাতেই এলাকার বেশ কয়েক জন বিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে চড়াও হয়৷ লাঠি, রড, শাবল দিয়ে তাঁকে মারধর করতে শুরু করে তাঁরা। ছেলেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয়েছে হাফিজের বাবার। এই ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৮ জনের মধ্যে একজন বুথ সভাপতি সহ বিজেপি-র দুই স্থানীয় নেতাও রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File