CJP | আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার হচ্ছে না, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

Monday, July 27 2026, 4:23 pm
CJP | আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার হচ্ছে না, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
highlightKey Highlights

আলোচনায় জানানো হয়েছিল, এই ইস্যুতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। সেই শর্ত সরকার মানা হচ্ছে না বলে দাবি করল ককরোচ জনতা পার্টি (CJP)।


শনিবার প্রায় দেড়মাসব্যাপী চলা ককরোচদের আন্দোলন শেষ হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করেছিল CJP। সংগঠনের দাবি, কেন্দ্রের সঙ্গে তিন দফা আলোচনার পরে আন্দোলন স্থগিত করা হয়েছিল। মূল দাবিগুলি ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার, নতুন করে কোনও ব্যবস্থা না নেওয়া এবং NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা। সংগঠনের দাবি, আন্দোলন প্রত্যাহারের পরেও বিভিন্ন রাজ্যে ছাত্র ও প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, গ্রেপ্তার এবং নজরদারি অব্যাহত রয়েছে। সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর অবিলম্বে প্রত্যাহার না করা হলে এবং ধৃতদের মুক্তি না দেওয়া হলে তারা আন্দোলন পুনরায় শুরু করতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File