CJP Protest | শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ‘ককরোচ’রা, ২৪ ঘন্টা সময় চাইলো কেন্দ্র!

Friday, July 24 2026, 11:02 am
CJP Protest | শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ‘ককরোচ’রা, ২৪ ঘন্টা সময় চাইলো কেন্দ্র!
highlightKey Highlights

দিল্লির ভিপি হাউসে প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে বসলেন ককরোচ জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা।


দিল্লির ভিপি হাউসে প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে বসলেন ককরোচ জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। কিন্তু তারপরও অচলাবস্থা কাটার কোনও স্পষ্ট ইঙ্গিত মিলল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ‘ককরোচ’রা। এদিকে ২ ঘণ্টার বৈঠকেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি সরকার পক্ষ। ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। সূত্রের দাবি, বৈঠকে কেন্দ্রের তরফে এ পর্যন্ত প্রশ্নফাঁস কাণ্ডে কী কী পদক্ষেপ করা হয়েছে এবং আগামী দিনে আর কী কী পদক্ষেপ করা হবে, সবটা ‘ককরোচ’দের দুই প্রতিনিধিকে জানানো হয়। ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারাও নিজেদের দাবির কথা মন্ত্রীদের জানান। সূত্রের খবর, ককরোচদের অধিকাংশ দাবি মেনে নিলেও ধর্মেন্দ্রর ইস্তফার দাবি মানতে আরও খানিকটা সময় চেয়েছে সরকার পক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File