CJP Protest | বিক্ষোভে উত্তাল দিল্লি, রাজধানীতে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন! সোশ্যাল মিডিয়ায় নজরদারি সাইবার সেলের

Key Highlightsপ্রয়োজনে যান চলাচলেও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও (Delhi Metro Station)।
নিট পেপার লিকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। সোমবার ককরোচ জনতা পার্টির ডাকে পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সোম-মঙ্গল-বুধ টানা তিনদিন চলেছে প্রতিবাদ মিছিল। দিল্লির গন্ডি ছড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। বৃহস্পতিবার সকাল থেকেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যন্তর মন্তর, কনাট প্লেস, পার্লামেন্ট হাউস-সহ একাধিক জায়গায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, লোক কল্যাণ মার্গ,রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউজ় ইত্যাদি। বুধবার রাত থেকেই ইন্টারনেট বন্ধ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ
- মেট্রো পরিষেবা


