CJP Protest | শনিতে যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, প্রবেশ নিষেধ রেল স্টেশনে! কড়া নিরাপত্তায় মুড়ছে দিল্লি
Friday, October 9 2026, 4:10 pm

Key Highlightsবিক্ষোভে নজর রেখেই জনপথ-কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিমি ব্যাসার্ধের মধ্যে যে সব এলাকা সর্বত্রই ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবা।
শনিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মসূচির জেরে দিল্লিতে বহু পথঘাট, মেট্রো, ট্রেন বন্ধ করেছিল দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের চলছে যানবাহন। যন্তর মন্তরের চার পাশে চার কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল দিল্লি পুলিশ। জনপথ-কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিমি ব্যাসার্ধের মধ্যে যে সব এলাকা রয়েছে, সর্বত্রই শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এই পদক্ষেপে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মধ্য দিল্লির কিছু এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ১৬৩ ধারা বলবৎ রয়েছে। অন্তত ২৬ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি রেল স্টেশন এবং হজরত নিজামুদ্দিন স্টেশন। কলকাতা থেকে দিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- বিক্ষোভ
- ইন্টারনেট পরিষেবা
- ইন্টারনেট


