CJP Protest | টানা ৬দিন ধরে রাজধানীতে তাণ্ডব 'ককরোচ'দের! প্রাথমিক তদন্ত রিপোর্টে দাবি দিল্লি পুলিশের

Sunday, August 2 2026, 2:28 pm
CJP Protest | টানা ৬দিন ধরে রাজধানীতে তাণ্ডব 'ককরোচ'দের! প্রাথমিক তদন্ত রিপোর্টে দাবি দিল্লি পুলিশের
highlightKey Highlights

কখনও পুলিশকে আক্রমণ, কখনও সরকারি সম্পত্তি ধ্বংসের চেষ্টা-এহেন নানা কীর্তি ঘটিয়েছে ককরোচরা। প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।


রাজধানীতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিলো দিল্লি পুলিশ। অভিযোগ উঠেছিল, সংসদ ভবন অভিযানে ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। আন্দোলনকারী মহিলাদের গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করা হয়েছে। দিল্লি পুলিশ কর্মীদের দাবি, আন্দোলনকারীদের অন্তত ছ’দিন ধরে চলেছিল হিংসাত্মক আক্রমণ চালিয়েছে। দিল্লির রাজপথে দফায় দফায় অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া-র অভিযোগ রয়েছে ছাত্রদের বিরুদ্ধে। ব্যারিকেড ভাঙচুর, সরকারি বাস ভাঙার মতো ঘটনা ঘটেছে প্রত্যেক দিন। পুলিশি রিপোর্ট বলছে, আন্দোলনকারী পড়ুয়াদের ভিড়ে বেশ কিছু ‘স্বার্থান্বেষী গোষ্ঠী’ এবং 'রাজনৈতিক চক্রান্তকারী' মিশে গিয়েছিল। তাঁদের উস্কানিতেই প্রতিবাদীদের বিরাট অংশ অশান্ত হয়ে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File