CJP protest | সময়মতো চলছে মেট্রো, ফিরেছে ইন্টারনেট, বিক্ষোভ শেষে চেনা ছন্দে রাজধানীর যন্তর মন্তর
Sunday, July 26 2026, 6:39 am

Key Highlightsএলাকায় ফিরেছে ইন্টারনেট পরিষেবা। রবিবার থেকে দিল্লি মেট্রোর পরিষেবাও স্বাভাবিক হয়েছে। শুরু হয়েছে সাফাই অভিযান।
শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারপর থেকেই ফাঁকা হতে শুরু করেছে যন্তর মন্তর চত্বর। সরিয়ে ফেলা হচ্ছে শত শত ব্যারিকেড, বিক্ষোভস্থল খালি করতে শুরু করেছেন নিরাপত্তা কর্মীরা। রবিবার সকাল থেকেই যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ফিরেছে ইন্টারনেট পরিষেবা। দিল্লি মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সমস্ত স্টেশনে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রায় ১ মাস পর চেনা ছন্দে রাজধানী। শনিবারের বৈঠক শেষে জেপি নাড্ডা জানিয়েছে, “আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে এই বিক্ষোভের জেরে আর কোনও আইনি পদক্ষেপ করা হবে না। দিল্লি বা অন্য বিজেপি শাসিত রাজ্যে এই বিক্ষোভ চলাকালীন যে সব এফআইআর দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে।”
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ
- মোদী সরকার
- ইন্টারনেট পরিষেবা
- মেট্রো পরিষেবা


