CJP-Rajasthan | সিজেপি রাজস্থান পৌঁছতেই রাজ্যের ৪৭২ স্কুলে ৪ হাজার কোটি বরাদ্দ করলো প্রশাসন!
Sunday, September 20 2026, 1:28 pm

Key Highlightsযেদিন স্কুল পরিদর্শন করতে ককরোচ জনতা পার্টি উদয়পুর পৌঁছাল, সেদিনই ৪৭২টি স্কুলের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজস্থান সরকার!
রাজস্থান সরকারের বিরুদ্ধে সরকারি স্কুলগুলির অবহেলার অভিযোগ এনে ১৫ আগস্ট 'স্কুল ঠিক করো' অভিযান শুরু করে সিজেপি। তারপরই টনক নড়লো রাজস্থান সরকারের। স্কুল পরিদর্শন করতে ককরোচ জনতা পার্টির সদস্যরা উদয়পুর পৌঁছতেই রাজ্যের ৪৭২টি স্কুলের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজস্থান সরকার! ৪ হাজার কোটি অর্থ বরাদ্দ হওয়া রাজ্যের ৪৭২টি স্কুলের মধ্যে ৩০ শতাংশই উদয়পুরের। এরপরই রাজস্থানের শাসক দল বিজেপিকে কটাক্ষ করে সৌরভ লিখেছেন, ‘‘রাজস্থানের জনগণ, আপনারা শুধু বলুন আমাদের কোথায় কোথায় যেতে হবে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই উন্নয়নমূলক কাজ শুরু করছে রাজস্থান সরকার।’’
- Related topics -
- দেশ
- ভারত
- রাজস্থান
- সরকারি স্কুল
- স্কুল
- ককরোচ জনতা পার্টি’


