Abhijeet Dipke | দিল্লিতে শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে!

Key Highlightsভোটে কারচুপির প্রতিবাদে আন্দোলনের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে মিছিল করার পরিকল্পনা করায় আটক হয়েছিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)।
ভোটে কারচুপির প্রতিবাদে আন্দোলনের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে মিছিল করার পরিকল্পনা করায় আটক হয়েছিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। অবশেষে দিল্লির আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। সূত্রের খবর, শান্তি বিঘ্নিত না করার শর্তে তাঁকে মুচলেকা ও বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আগেই তাঁকে এবং আইসা (AISA) সভাপতি নেহা বোরাকে আটক করেছিল পুলিশ। পরে নেহা বোরা মুক্তি পেলেও, অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ ও ১৭০ ধারায় প্রিভেন্টিভ অ্যারেস্ট দেখানো হয়। এদিকে মুক্তির পর দিল্লি পুলিশ ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বন্ধ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন নেহা বোরা।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’
- দিল্লি পুলিশ


