Abijeet Dipke | বাড়ি থেকে বেরোতেই আটক CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে! জোর করে গাড়িতে তুলল পুলিশ!

Friday, October 16 2026, 12:19 pm
Abijeet Dipke | বাড়ি থেকে বেরোতেই আটক CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে! জোর করে গাড়িতে তুলল পুলিশ!
highlightKey Highlights

পুলিশের নোটিসকে উপেক্ষা করে ‘তেরঙ্গা’ কর্মসূচি পালনের জন্য বাড়ি থেকে বের হওয়ার পরই আটক হলেন সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।


পুলিশের নোটিসকে উপেক্ষা করে ‘তেরঙ্গা’ কর্মসূচি পালনের জন্য বাড়ি থেকে বের হওয়ার পরই আটক হলেন সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। শুক্রবার বিকেলে দিল্লির কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দিয়েছিলেন তিনি। এর আগে ১৬৩ ধারা ও সোশ্যাল মিডিয়ায় উস্কানির অভিযোগ এনে তাঁকে কর্মসূচি বাতিলের নোটিস দিয়েছিল পুলিশ। শুক্রবার নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হতেই পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তোলে বলে অভিযোগ। এই সময় পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁর বচসাও হয়। গ্রেপ্তারের খবর চাউর হতেই সমর্থকরা গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। তবে সমস্ত বাধা অতিক্রম করে পুলিশ তাঁকে নিয়ে চলে যায়। এই ঘটনায় রাজধানীতে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File