CJP | 'ক্যায়া বোলতি পাবলিক?'- জনগণের মতামত জানতে রাস্তায় রাস্তায় ঘুরবে ককরোচরা! ঘোষণা দীপকের

Thursday, August 6 2026, 6:17 pm
CJP | 'ক্যায়া বোলতি পাবলিক?'- জনগণের মতামত জানতে রাস্তায় রাস্তায় ঘুরবে ককরোচরা! ঘোষণা দীপকের
highlightKey Highlights

আগামী মাসে দেশ জুড়ে একটি কর্মসূচি শুরু করবে ককরোচরা। কর্মসূচির নাম ‘জনগণ কী বলছে’ (ক্যায়া বোলতি পাবলিক)।


দিল্লির যন্তর মন্তরে NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন করে সাফল্য মিলেছে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার বৈঠকে বসেন ককরোচ জনতা পার্টির শীর্ষ প্রতিনিধিরা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অভিজিৎ দীপকের নিজ বাসভবনে আয়োজিত সিজেপির কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে দীপকে জানান, আগামী মাসে দেশ জুড়ে একটি কর্মসূচি শুরু করবে ককরোচরা। কর্মসূচির নাম ‘জনগণ কী বলছে’ (ক্যায়া বোলতি পাবলিক)। বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষা সংস্কার নিয়ে মানুষের মতামত নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File