CJP Case | ৭ দিন পর জেলমুক্তি, 'লিখিত' গ্যারান্টি দিলেন সিজেপি নেতা সৌরভ-আশুতোষ!

Thursday, October 22 2026, 3:33 am
CJP Case | ৭ দিন পর জেলমুক্তি, 'লিখিত' গ্যারান্টি দিলেন সিজেপি নেতা সৌরভ-আশুতোষ!
highlightKey Highlights

দুই নেতা বুধবার বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে লিখিত আশ্বাস দিয়েছেন যে তাঁরা এমন কোনও কাজে জড়িত হবেন না যা শান্তি বিঘ্নিত করতে পারে।


১৪ অক্টোবর যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভের ঘটনায় দুই সিজেপি নেতাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপরেও আইন প্রক্রিয়ার কারণে জেলেই ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বুধবার দুই যুব নেতাকে মুক্তির নির্দেশ দিয়ে দিলেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম)। সূত্রের খবর, তাঁরা আদালতে লিখিত আশ্বাস দিয়েছেন যে তাঁরা এমন কোনও কাজে জড়িত হবেন না যা শান্তি বিঘ্নিত করতে পারে। বিচার বিভাগের প্রতি আস্থা প্রকাশ করে তাঁরা আদালতের কাছে আশ্বস্ত করেছেন আগামী দিনে তাঁদের বিক্ষোভ সংবিধান এবং আইনের পরিধির মধ্যে থেকেই পরিচালিত হবে। আদালত জানিয়েছে, শান্তি বজায় রাখার জন্য মুচলেকা এবং লিখিত অঙ্গীকারপত্রই যথেষ্ট। আপাতত তাঁদের আটক রাখার কোনও প্রয়োজন নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File