Abhishek Banerjee-kunal ghosh | রবিতে সই জাল কাণ্ডে কুনাল-অভিষেককে তলব সিআইডির, দুপুরেই দিতে হবে হাজিরা
Sunday, June 14 2026, 6:13 am

Key Highlightsএদিন দুপুরেই অভিষেক ভবানী ভবনে পৌঁছে যাবেন বলে খবর। দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও ডাকা হয়েছে বলে খবর।
সই জাল কাণ্ডে নয়া মোড়। রবিবার ভবানী ভবনে হাজিরার নোটিস পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরার নোটিস পেলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষও। বৃহস্পতিবার অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ম্যারাথন জেরা করেছেন সিআইডির আধিকারিকরা। তাঁর উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা। ফলেই রোববার ফের তাঁকে তলব করা হয়েছে। দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও ডাকা হয়েছে বলে খবর। এই প্রথম সই জাল কেসে ডাক পেলেন কুনাল ঘোষ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজ্য
- কুনাল ঘোষ
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- সিআইডি


