Abhishek Banerjee | DJ হুমকি মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা, আদালতে আবেদন সিআইডির!

Wednesday, June 24 2026, 5:33 am
Abhishek Banerjee | DJ হুমকি মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা, আদালতে আবেদন সিআইডির!
highlightKey Highlights

নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন করেছে সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।


ছাব্বিশের ভোটে প্রচারে গিয়ে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন,’আমি সব সময় উদারতায় বিশ্বাসী নয়। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে। শান্তি বজায় রেখে এবার রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না।”তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তের ভার হাতে নেয় CID। এবার সেই মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা হবে বলে খবর। ইতিমধ্যেই নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন করেছে সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ শে জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File