Chorbagan Stampede | ৩০টি সিসিটিভির মধ‍্যে ১৭টিই ছিল 'লোক দেখানো'! চোরবাগানে পদপিষ্টের তদন্তে চাঞ্চল্য

Wednesday, October 28 2026, 2:03 pm
Chorbagan Stampede | ৩০টি সিসিটিভির মধ‍্যে ১৭টিই ছিল 'লোক দেখানো'! চোরবাগানে পদপিষ্টের তদন্তে চাঞ্চল্য
highlightKey Highlights

এখনও পর্যন্ত ৩৩ টি সিসিটিভি উদ্ধার করা হয়েছে। তার মধ্যে মণ্ডপের ৩০টি সিসিটিভির মধ‍্যে ১৭টি সিসিটিভি ছিল 'লোক দেখানো'।


সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে বেরিয়ে পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। এই ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এখনও পর্যন্ত মণ্ডপ চত্বর থেকে ৩৩ টি সিসিটিভি উদ্ধার করা হয়েছে। তার মধ্যে মণ্ডপের মধ্যে ছিল ৩০টি সিসিটিভি। এই ৩০টির মধ্যে ১৭টি সিসিটিভি ছিল 'লোক দেখানো'। পুজোর সময়ে এই ক্যামেরাগুলি চালুই করা হয়নি। এগজ়িট গেটের দিকে থাকা তিনটি ক্যামেরার মধ্যে আবার ২ টি বিকল ছিল। ওই একটি সিসিটিভির ফুটেজ থেকে জানা গিয়েছে, ২ থেকে ৩ মিনিট ধরে পদপিষ্টের ঘটনাটি ঘটে। এন্ট্রি এবং এগজ়িট গেটের অবস্থান ঠিক জায়গায় ছিল কি না, মণ্ডপের মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File