Chinmoy Krishna | অবশেষে জেলমুক্ত বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু, মায়ের প্রয়াণে ৫ ঘণ্টার প্যারোলে মিললো মুক্তি!
Thursday, September 10 2026, 12:16 pm

Key Highlightsমায়ের মৃত্যুর পর মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।
মায়ের মৃত্যুর পর মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা সন্ধ্যা রানি ধর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে বন্দি রয়েছেন চিন্ময় প্রভু। মায়ের শেষকৃত্যে যোগ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন তাঁকে শর্তসাপেক্ষ এই সাময়িক মুক্তির অনুমতি দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সমাজ বহুদিন ধরেই তাঁর স্থায়ী মুক্তির দাবি জানিয়ে আসছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- চিন্ময়কৃষ্ণ


