Chinmoy Krishna Das | অবশেষে ২ মামলায় জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের, জেলমুক্তি হবে কি?

Sunday, September 6 2026, 4:14 pm
Chinmoy Krishna Das | অবশেষে ২ মামলায় জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের, জেলমুক্তি হবে কি?
highlightKey Highlights

২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা হয়েছিল। সেই দুই মামলায় এদিন জামিন মঞ্জুর করেছে আদালত।


সরকার বদলালেও রেহাই পাননি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জেলমুক্তি হয়নি তাঁর। এবার দুটি মামলায় চিন্ময় কৃষ্ণকে জামিন দিলো বাংলাদেশ হাই কোর্ট। রবিবার বিচারপতি কেএম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন দিয়েছে। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময় প্রভুর বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এদিন দুই মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। এবং অপর দু’টি মামলার জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে। এখনও জেলমুক্তি হয়নি তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File