Chingrighata Metro | শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ, আজ যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়, কোন পথে চলবে গাড়ি?
Friday, May 15 2026, 4:39 am

Key Highlightsমেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ দিন রাত ৮টা থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে পুজো কিংবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।
অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ১৫ মে, শুক্রবার থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত ৮টা থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। কাজ চলবে সোমবার (১৮ এপ্রিল) পর্যন্ত। দ্বিতীয় দফায় শুক্রবার (২২ মে) থেকে ২৫ মে, অর্থাৎ সোমবার পর্যন্ত কাজ হবে। দুই দফায় কাজের জন্যে শুক্র, শনি এবং রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইএম বাইপাসের উত্তর এবং দক্ষিণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকায় সল্টলেক, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন যেতে অসুবিধা হবে না।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- নিউটাউন
- কলকাতা কর্পোরেশন


