Chingrighata Flyover | রং মুছলো চিংড়িহাটা ফ্লাইওভারে, বসলো বিশেষ ব্লক! আসানসোলেও বন্ধ রঙের কাজ

Thursday, October 15 2026, 6:35 am
Chingrighata Flyover | রং মুছলো চিংড়িহাটা ফ্লাইওভারে, বসলো বিশেষ ব্লক! আসানসোলেও বন্ধ রঙের কাজ
highlightKey Highlights

উৎসবের আগে এই ঘটনায় একেবারে সতর্ক রাজ্য সরকার। রাতারাতি চিংড়িহাটা ব্রিজের উপর থেকে তোলা হল রং।


পুজো উপলক্ষ্যে গড়িয়াহাট এবং চিংড়িহাটা উড়ালপুলের রাস্তা রং দিয়ে সাজিয়েছে রাজ্য নগরোন্নয়ন দফতর। অভিযোগ তারপর থেকেই ব্রিজে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে। ‘অ্যান্টি স্কিড’ রং ব্যবহার করা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হয়েছে তদন্ত। রাতারাতি চিংড়িহাটা ব্রিজের উপর থেকে তুলে ফেলা হয়েছে রং। স্পিড নিন্ত্রয়ণে বসানো হয়েছে বিশেষ ব্লক। আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ের রাস্তায় রঙের কাজ বন্ধ করা হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘‘সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে কী কারণে দুর্ঘটনা হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য। অনেকে বলছেন, বিভিন্ন রং এর কারণে চালকদের চোখ ধাধিয়ে যাচ্ছে, যদি সেটাও হয় তাহলে বিকল্প ব্যবস্থা হবে। মানুষের প্রয়োজনে যেটা সুবিধা সেটাই হবে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File