Xi Jinping | গালওয়ানের পরে প্রথম ভারত সফরে চিনের প্রেসিডেন্ট, সেপ্টেম্বরে দিল্লি আসতে পারেন জিনপিং!

Friday, July 31 2026, 12:48 pm
Xi Jinping | গালওয়ানের পরে প্রথম ভারত সফরে চিনের প্রেসিডেন্ট, সেপ্টেম্বরে দিল্লি আসতে পারেন জিনপিং!
highlightKey Highlights

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।


ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শেষবার ভারতে এসেছিলেন ২০১৯ সালের অক্টোবর মাসে। সেই হিসেবে, গালওয়ানের পরে এটাই হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর। আগামী সেপ্টেম্বরই নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা । সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে জিনপিং ওই সময় আসতে পারেন ভারতে। বলা বাহুল্য, গত বছর এই সম্মেলনে যোগ দিতে জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। ২৫তম এসসিও সম্মেলনের ফাঁকে বৈঠকে শামিল হয়েছিলেন তাঁরা। সেই বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধানই ভারত-চিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এরপরই এদিন বিদেশমন্ত্রকের তরফে এই সংক্রান্ত এক প্রেস বিবৃতি প্রকাশ করে বলা হয়, ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস সম্মেলনে জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পালটা মোদিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ব্রিকস সম্মেলনে ভারতের সভাপতিত্বকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন জিনপিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File