Nikki Haley | 'ইরানকে সামরিক সাহায্য করছে চিন', চাঞ্চল্যকর দাবি রিপাবলিকান নেত্রী নিকি হেলির!
Tuesday, April 21 2026, 10:45 am

Key Highlights'কার্যত ইরানের বর্তমান শাসকদের সমর্থন যোগাচ্ছে বেজিং', মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সঙ্গী রিপাবলিকান নেত্রী নিকি হেলি।
ক্রমশ বাড়ছে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা। এই আবহে চিনের বিরুদ্ধে বড় মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সঙ্গী রিপাবলিকান নেত্রী নিকি হেলি। এক্স হ্যান্ডেলে নিকি লিখেছেন, 'চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে আমেরিকা যে জাহাজটিকে বাজেয়াপ্ত করেছে, সেটি চিন থেকে ইরানের দিকে যাচ্ছিল। ওই জাহাজের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের জন্য রাসায়নিক চালান করা হচ্ছিল। মার্কিন নৌসেনা সেটিকে থামানোর চেষ্টা করলেও বারবার জাহাজটি আদেশ অমান্য করে। কার্যত ইরানের বর্তমান শাসকদের সমর্থন যোগাচ্ছে বেজিং।' এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার আমেরিকা-চিনা বিবাদ দেখা যাবে?
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- চিন
- মার্কিন যুক্তরাষ্ট্র


