Kolkata | বাতিস্তম্ভের আলো ভেঙে পড়ে মৃত্যু শিশুর! কলকাতার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা!
Monday, May 25 2026, 7:41 am

Key Highlightsখাস কলকাতার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক শিশু।
খাস কলকাতার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক শিশু। হেস্টিংসে বাতিস্তম্ভের আলো ভেঙে মাথায় পড়ে মৃত্যু হলো এক শিশুকন্যার। জানা গিয়েছে, ওই বাতিস্তম্ভের নিচে বসেই দিনরাত খেলা করত সে। সোমবার সকাল সাতটা নাগাদও ওই বাতিস্তম্ভের নিচে বসে খেলা করছিল ৭ বছরের গুড়িয়া। আচমকাই আলো খুলে পড়ে। মাথার উপর আলো পড়ায় রক্তারক্তি কাণ্ড ঘটে এবং রাস্তায় অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে খুদের মৃত্যু হয়েছে। এদিকে অভিযোগ, বাতিস্তম্ভে চারটি ‘নাট’ থাকে। যে বাতিস্তম্ভটি থেকে আলো খুলে পড়েছে তাতে তিনটি ‘নাট’ই লাগানো ছিল না।
- Related topics -
- শহর কলকাতা
- মৃত্যু
- শিশুমৃত্যু
- শিশু মৃত্যু


