Chief Of Indian Air Force | বিমান বাহিনীতে বড়োসড়ো বদল, বায়ুসেনার প্রধান পদে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

Tuesday, October 6 2026, 5:11 pm
Chief Of Indian Air Force |  বিমান বাহিনীতে বড়োসড়ো বদল, বায়ুসেনার প্রধান পদে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
highlightKey Highlights

এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত ৩১ অক্টোবর থেকে ভারতীয় বিমান বাহিনীর ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।


আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং। তার আগেই বেছে নেওয়া হলো তাঁর উত্তরসূরিকে। ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি সহকারী বায়ুসেনা প্রধানের দায়িত্বে রয়েছেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত আগামী ৩১ অক্টোবর থেকে ভারতীয় বিমান বাহিনীর ২৯তম বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৮৬ সালে তিনি বিমান বাহিনীতে যোগ দেন। একজন টেস্ট পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে ৩,৫০০ ঘণ্টারও বেশি বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘অপারেশন সফেদ সাগর’ ও ‘অপারেশন রক্ষকে’ নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File