CM in India | দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত! রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে!

Tuesday, August 18 2026, 9:46 am
CM in India | দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত! রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে!
highlightKey Highlights

দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত!


দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত! সম্প্রতি এই সংক্রান্ত এক রিপোর্ট পেশ হল সুপ্রিম কোর্টে, যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৩২৬ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। সুপ্রিম কোর্টে এই রিপোর্ট পেশ করেছেন শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব (অ্যামিকাস কিউরি) বিজয় হংসরিয়া। রিপোর্ট অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবার উপরে রয়েছেন রেবন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে ৮৯টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে ২৯টি। তৃতীয় স্থানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধেও রয়েছে ১৯টি মামলা। এরপর যথাক্রমে রয়েছেন কেরলের ভিডি সতীশন (১৮টি), ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন (৫টি), মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিস (৫টি), হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং (৪টি)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File