Suvendu Adhikari | আবাস যোজনার ভুয়ো প্রাপকদের টাকা ফেরতের ডেডলাইন বাঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

Key Highlightsরাজ্যের সরকারি প্রকল্পে অযোগ্যদের কোনো স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের সরকারি প্রকল্পে অযোগ্যদের কোনো স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, যে সমস্ত ভুয়ো প্রাপক ভুলবশত টাকা পেয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করা হবে এবং জড়িত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন রাজ্যের ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা পাঠানো হয়েছে। এর ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে ১৭ লক্ষ ২০ হাজারে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ না করেই প্রকৃত উপভোক্তাদের অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি, বাড়ির কাজ শেষ করতে বালি কেনার খরচ নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী


