Annapurna Yojana | ‘ভেরিফিকেশনে সময় লাগছে...’ অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Thursday, August 6 2026, 1:37 pm
Annapurna Yojana | ‘ভেরিফিকেশনে সময় লাগছে...’ অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
highlightKey Highlights

আগামী ১০ আগস্ট ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।


অন্নপূর্ণা যোজনা নিয়ে জেলায় জেলায় কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে জনগণের মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে যাঁরা মিথ্যা অপ্রপচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আগামী ১০ আগস্ট ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট টাকা ঢুকবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এ দিন জানান, যাঁরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন, ১৭ আগস্টের মধ্যে তাঁদের ভেরিফিকেশন হবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। ১৭ আগস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কারা টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন, সম্পূর্ণ মানদণ্ড আগামী ১০ তারিখ (আগস্ট ) বলে দেওয়া হবে। আর্থিক শৃঙ্খলা মেনেই টাকা দেওয়া হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File