Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, এখন কাকলিদের হাত ধরেই পাওয়া যাবে টাকা!

Key Highlightsদিল্লির বঙ্গভবনে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দিল্লির বঙ্গভবনে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকি সাংসদরা। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠকে NCPI সাংসদদের মুখ্যমন্ত্রীর বার্তা বাংলার উন্নয়ন আরও জোরদার করতে হবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এ দিন, NCPI সাংসদের সঙ্গে বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রত্যেক সাংসদ (NCPI) পিছু ৫০০০ করে অন্নপূর্ণা যোজনার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, এই কুড়িজন যে যে এলাকার সাংসদ, সেই সংসদীয় কেন্দ্রে যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তেমনই ৫০০০ জন পাবেন টাকা। আজ বৈঠকের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শতাব্দী রায় অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টি তুলে ধরেন। শুভেন্দুর সঙ্গে হওয়া বৈঠক ভীষণ ভাল হয়ে উল্লেখ করে সাংসদ বলেন, “খুব ভাল মিটিং হয়েছে। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেছেন কতগুলো রাস্তা করা হবে, কতগুলো ICDS সেন্টার করা হবে, আবার অনেকে আছেন যাঁরা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন অথচ পাননি, সেই রকম ৫০০০ জনের সুপারিশ এক-একজন সাংসদ করতে পারবেন।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- অন্নপূর্ণা ভান্ডার
- শুভেন্দু অধিকারী


