DA | ষষ্ঠীর মধ্যেই সমস্ত কর্মীদের ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Key Highlightsমহালয়ার দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহালয়ার দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠান থেকে তিনি জানান যে, ষষ্ঠীর মধ্যেই সমস্ত কর্মী ২০ শতাংশ ডিএ সহ অক্টোবরের অগ্রিম বেতন পেয়ে যাবেন। পাশাপাশি, রাজ্যে জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের (১১২) জন্য পুলিশ বাহিনীর হাতে নতুন ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান থেকে পুলিশি পরিকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় চারটি করে গাড়ি ও বাইক দেওয়া হবে এবং গাড়ি চালানোর জন্য ১৫০০ নতুন চালক নিয়োগ করা হবে। এছাড়া রাজ্যে তোলাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি নেওয়ার পাশাপাশি মা ও বোনেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- ডিএ


