Kolkata Metro | নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো দ্রুত চালুর আর্জি, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Key Highlightsএই রুটে মেট্রো দ্রুত চালুর আর্জি জানিয়ে দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গুরুত্বপূর্ণ কলকাতার খবরের মধ্যে বেশ কিছু সময় ধরেই জায়গা করে নিয়েছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর খবর। এবার এই রুটে মেট্রো দ্রুত চালুর আর্জি জানিয়ে দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মেট্রো উদ্বোধনের বিষয়ে কথা হয়েছে; দিনক্ষণ ঠিক করবে প্রধানমন্ত্রীর দপ্তর। বৈঠকের পর মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। জমি জট কাটা হিলি ও নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো প্রকল্পে আগামী বছরের মার্চের মধ্যে ট্রেন চালুর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে কপিলমুনি আশ্রম পর্যন্ত রেলপথের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দ্রুত ডিপিআর ও সমীক্ষার আশ্বাস দেন তিনি; ট্রেনে পণ্য পরিবহণেও বিশেষ নজর দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী।


