Mamata Banerjee | বৈঠকের আগেই মমতার ষষ্ঠ পত্রবাণে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার!
Saturday, January 31 2026, 5:15 pm

Key Highlightsরাজ্যের ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ৮,১০০ মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ থেকে শুরু করে রাজ্যভিত্তিক SIR-এর পৃথক নিয়ম লাগু করার বিষয় নিয়ে তিন পাতার চিঠিতে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগেই ফের কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা লেখেন, ‘এই প্রথম দেশের নির্বাচনী ইতিহাসে পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ জন মাইক্রো অবজ়ার্ভার মোতায়েন করা হয়েছে। এঁদের কোনও উপযুক্ত প্রশিক্ষণ নেই এবং ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তাঁদের ভূমিকার কোনও আইনি ভিত্তি নেই।’ এর আগে ২০ নভেম্বর, ২ ডিসেম্বর, ৪ জানুয়ারি, ৬ জানুয়ারি ও ১২ জানুয়ারি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন তিনি।


