KMC Election | আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী!
Monday, June 15 2026, 2:07 pm

Key Highlightsআগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভায় কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক ও বিদায়ী কাউন্সিলার এবং পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন তিনি। পুরসভার এলাকা পুনর্বিন্যাসের পরেই এই নির্বাচন সংগঠিত হবে বলে এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরেই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার মেয়াদ রয়েছে। তবে মেয়র ইস্তফা দেওয়ার কারণে পুর বোর্ড ভেঙে গিয়েছে। সেই কারণে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- শুভেন্দু অধিকারী


