Supreme Court | বিচারবিভাগে আমূল পরিবর্তন, কবে কার মামলা কোন বেঞ্চে শুনানি-সিদ্ধান্ত নেবে AI!

Friday, March 13 2026, 10:33 am
Supreme Court | বিচারবিভাগে আমূল পরিবর্তন, কবে কার মামলা কোন বেঞ্চে শুনানি-সিদ্ধান্ত নেবে AI!
highlightKey Highlights

এবার থেকে শীর্ষ আদালতের মামলার তালিকা তৈরি এবং বিভিন্ন বিচারপতির বেঞ্চে মামলার বিন্যাস সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে।


দেশের বিচারবিভাগে আমূল বদলের ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবার থেকে শীর্ষ আদালতের মামলার তালিকা তৈরি এবং বিভিন্ন বিচারপতির বেঞ্চে মামলার বিন্যাস সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে। কোন মামলা কবে উঠবে, কখন শুনানি হবে, বা শুনানিতে কত নম্বরে থাকবে, এই ব্যাপারটি নির্ধারণ করেন শীর্ষ আদালতের রেজিস্ট্রাররা। কিন্তু সম্প্রতি ওই পদ্ধতিতে বিস্তর অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। ফলে সেই সব সমস্যার সমাধান করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File