Chicken’s Neck | চিকেনস নেকের সুরক্ষায় নয়া সড়ক, ১ ঘণ্টায় শিলিগুড়ি থেকে পৌঁছনো যাবে সিকিম!

Key Highlightsকেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি শিলিগুড়ি ও দার্জিলিং, সিকিমের জন্য নতুন হাইস্পিড করিডর ও গ্রিনফিল্ড রাস্তা তৈরির ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি শিলিগুড়ি ও দার্জিলিং, সিকিমের জন্য নতুন হাইস্পিড করিডর ও গ্রিনফিল্ড রাস্তা তৈরির ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম যেতে সময় কমে ১ ঘণ্টা হবে। নতুন রাস্তার ফলে সেনাবাহিনীর দ্রুত যাতায়াত মসৃণ হবে, যা চিকেনস নেকের নিরাপত্তা বাড়াবে। এই উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগও উন্নত হবে। স্পর্শকাতর ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে একাধিক নতুন সড়ক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের এক অনুষ্ঠান থেকে তিনি হাইস্পিড করিডর, গ্রিনফিল্ড রাস্তা ও শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার রিং রোড তৈরির পরিকল্পনা জানান। নতুন এই সড়ক পরিকাঠামো তৈরি হলে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পাশাপাশি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ৫৭০ কিলোমিটার ছয় লেনের রাস্তা এবং শিলিগুড়ি থেকে গুয়াহাটি চার লেনের হাইস্পিড করিডর তৈরির কথাও ঘোষণা হয়েছে। এতে গুয়াহাটি যাতায়াতের সময় ১০ ঘণ্টা থেকে কমে চার ঘণ্টায় নেমে আসবে। বিশেষজ্ঞদের মতে, পর্যটন ও পণ্য পরিবহণের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও চিন সীমান্ত সংলগ্ন এই কৌশলগত এলাকায় সামরিক বাহিনীর দ্রুত যাতায়াত মসৃণ করতেই এই বিশেষ উদ্যোগ।


