WB নির্বাচন ২০২৬TMC94BJP194LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Chicken's Neck-Railways | ‘চিকেনস নেক’ এর নিরাপত্তায় মাস্টারস্ট্রোক ভারতীয় রেলের, রেল করিডরে জুড়ছে ভারত-ভুটান-পশ্চিমবঙ্গ-অসম
Wednesday, February 4 2026, 5:12 pm

Key Highlights‘চিকেনস নেক’ এর নিরাপত্তায় ভিয়েতনামের কু চি টানেলের আদলে ‘স্ট্র্যাটেজিক রেল করিডর’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
‘চিকেনস নেক’ এর নিরাপত্তায় ভিয়েতনামের কু চি টানেলের আদলে ‘স্ট্র্যাটেজিক রেল করিডর’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এবার রেলপথে জুড়ে যাবে ভারত, ভুটান, পশ্চিমবঙ্গ ও অসম। মিজোরাম ইতিমধ্যে রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বাজেটে যোগাযোগ এবং নিরাপত্তা জোরদার করার জন্য উত্তর পূর্বাঞ্চলে ১১ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ৭২ হাজার ৪৬৮ কোটি টাকার প্রকল্প বর্তমানে চলছে। শিলিগুড়ি করিডরের সুরক্ষায় জোরকদমে মাঠে নেমেছে প্রতিরক্ষামন্ত্রক।


