Chhattisgarh Ropeway Accident | ২০০ ফুট উচ্চতা থেকে ছিঁড়ে পড়লো রোপওয়ে, ছত্তীসগঢ়ে মৃত্যু ১ পুণ্যার্থীর, আহত একাধিক

Sunday, March 22 2026, 3:53 pm
Chhattisgarh Ropeway Accident | ২০০ ফুট উচ্চতা থেকে ছিঁড়ে পড়লো রোপওয়ে, ছত্তীসগঢ়ে মৃত্যু ১ পুণ্যার্থীর, আহত একাধিক
highlightKey Highlights

পাহাড়ের চূড়ায় মন্দিরে যাওয়ার পথেই ছিঁড়ে পড়ল রোপওয়ের ট্রলি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে।


ছত্তীসগঢ়ে খাল্লারি মাতা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ দূর্ঘটনা। রবিবার, ২২ মার্চ মন্দিরে নবরাত্রি উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছিল। সকাল ১০টা নাগাদ আচমকা রোপওয়ের তার বা কেবল ছিঁড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০০ ফুট উচ্চতা থেকে ট্রলি পড়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ১৭ জন। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন গিয়ে আটকে থাকা ও আহত পুণ্যার্থীদের উদ্ধার করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। প্রযুক্তিগত সমস্যার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File