Chhath Special Train | ছটপুজো উপলক্ষ্যে হাওড়া-পাটনা রুটে চলবে স্পেশাল ট্রেন, চড়া যাবে রিজ়ার্ভেশন ছাড়াই! ঘোষণা রেলের

Saturday, November 14 2026, 3:27 pm
Chhath Special Train | ছটপুজো উপলক্ষ্যে হাওড়া-পাটনা রুটে চলবে স্পেশাল ট্রেন, চড়া যাবে রিজ়ার্ভেশন ছাড়াই! ঘোষণা রেলের
highlightKey Highlights

ছটপুজো উপলক্ষে বাড়তি যাত্রী ভিড় সামাল দিতে হাওড়া ও পাটনার মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।


ছটপুজো উপলক্ষ্যে বাড়তি ভিড় সামাল দিতে হাওড়া-পাটনা রুটে একজোড়া অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল। আজ, শনিবারই ছাড়বে এই বিশেষ ট্রেন। শনিবার সন্ধে ৭টায় হাওড়া থেকে ছাড়বে ০৩০৫৩ নম্বর অসংরক্ষিত বিশেষ ট্রেন। পরদিন ভোর ৫টা ৪০ মিনিটে বিহারের পাটনায় পৌঁছবে সেটি। অন্য দিকে, ১৫ নভেম্বর সকাল ১০টায় পাটনা থেকে ছাড়বে ০৩০৫৪ নম্বর বিশেষ ট্রেন। ওই দিন রাত ১০টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছনোর কথা ট্রেনটির। যাত্রাপথে দু’দিকেই বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জশিডি স্টেশনে দাঁড়াবে এই বিশেষ ট্রেন। সম্পূর্ণ অসংরক্ষিত কামরা থাকায় শেষ মুহূর্তের যাত্রীদের সুবিধা হবে, আশা কতৃপক্ষের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File