CharDham Yatra 2026 | খুলেছে পোর্টাল, শুরু হলো পবিত্র চারধাম যাত্রার রেজিস্ট্রেশন, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
Friday, March 6 2026, 4:59 pm

Key Highlightsসরকারি বিবৃতি অনুযায়ী, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে এই যাত্রা। ওই দিন খুলে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী।
শুক্রবার থেকে ২০২৬ এর চারধাম (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) যাত্রার রেজিস্ট্রেশন শুরু হল। সরকারের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন। তীর্থযাত্রীরা নিজেদের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। বয়স্ক ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে কেদারনাথ সফরের সুবিধা রেখেছে উত্তরাখণ্ড সরকার। যাওয়ার জন্য যাত্রীপিছু খরচ ৬০০০ থেকে ৯০০০ টাকা। উল্লেখ্য, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী। ২২ এপ্রিল খুলবে কেদারনাথের মন্দির এবং ২৩ এপ্রিল খুলবে বদ্রীনাথ।


