Mamata Banerjee | তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা, থামাতে হলো ভাষণ!

Tuesday, June 2 2026, 10:08 am
Mamata Banerjee | তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা, থামাতে হলো ভাষণ!
highlightKey Highlights

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলার অভিযোগে ধর্মতলায় ভাষণ থামাতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।


বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলার অভিযোগে ধর্মতলায় ভাষণ থামাতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দুপুরে রেড রোডে পৌঁছে প্রথমে বিআর আম্বেডকরের মূর্তিতে মালা দেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্রেরা। সেখান থেকে মমতা পৌঁছন ওয়াই চ্যানেলে দলের ধর্নামঞ্চে। সেখানে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্নার অনুমতি রয়েছে। মমতার কর্মসূচি উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থাও রেখেছে পুলিশ। কিন্তু অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পাল্টা পুলিশের বিরুদ্ধেই সরব হন তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিশ কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে তাঁরা স্লোগান দেন। এদিকে বিশৃঙ্খলা, চিৎকার-চেঁচামেচির জেরে তৃণমূলনেত্রীর ভাষণও শোনা যাচ্ছিল না। ফলে তাঁকে ভাষণ থামাতে হয়। পরে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে সংযত থাকার বার্তা দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File