Chandrayaan 2 | চাঁদে মিললো ভূগর্ভস্থ বরফ-জলভাণ্ডার থাকার ইঙ্গিত! ফের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলো চন্দ্রযান-২!

Thursday, May 28 2026, 1:32 pm
Chandrayaan 2 | চাঁদে মিললো ভূগর্ভস্থ বরফ-জলভাণ্ডার থাকার ইঙ্গিত! ফের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলো চন্দ্রযান-২!
highlightKey Highlights

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল নিয়ে ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল ভারতের চন্দ্রযান-২ মিশন (Chandrayaan 2)।


চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল নিয়ে ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল ভারতের চন্দ্রযান-২ মিশন (Chandrayaan 2)। ইসরো (ISRO) জানিয়েছে, চন্দ্রযান ২ এর অরবিটারে থাকা ডুয়াল ফ্রিকুয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রাডার বা DFSAR যন্ত্রের মাধ্যমে চাঁদের কিছু অত্যন্ত ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন গহ্বরে ভূগর্ভস্থ বরফ বা জলভাণ্ডার থাকার ইঙ্গিত মিলেছে। বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরুর স্থায়ীভাবে ছায়াচ্ছন্ন কয়েকটি গহ্বর পরীক্ষা করে সেখানে বরফের উপস্থিতির সম্ভাবনা খুঁজে পেয়েছেন। বিশেষ করে Faustini নামে একটি গহ্বরের ভিতরে প্রায় ১.১ কিলোমিটার এলাকায় সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত মিলেছে। ওই অঞ্চল কখনও সূর্যের আলো পায় না এবং সেখানে তাপমাত্রা অত্যন্ত কম থাকে। এই আবিষ্কার ভবিষ্যতের চন্দ্র অভিযান এবং দীর্ঘমেয়াদি মানব উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরদার করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File