Chandannagar Jalbhara Sandesh | GI ট্যাগ পেলো চন্দননগরের ‘জলভরা সন্দেশ’! বিশ্ববাজারে মিললো স্বীকৃতি

Sunday, June 28 2026, 5:24 am
Chandannagar Jalbhara Sandesh | GI ট্যাগ পেলো চন্দননগরের ‘জলভরা সন্দেশ’! বিশ্ববাজারে মিললো স্বীকৃতি
highlightKey Highlights

প্রায় দু’শো বছর আগে নতুন জামাইকে বোকা বানানোর আবদার থেকেই জন্ম হয়েছিল এই ঐতিহ্যবাহী মিষ্টির। সেই জলভরা সন্দেশ এ বার জিআই (GI) স্বীকৃতি পেয়েছে।


ইতিহাসের পাতা থেকে জিআই (মিললো) স্বীকৃতি পেলো চন্দননগরের বিখ্যাত ‘জলভরা সন্দেশ’। চন্দননগরের জলভরার স্রষ্টা সূর্য মোদক। প্রায় দু’শো বছর আগে জমিদার গিন্নিদের আবদারে নতুন জামাইকে বোকা বানানোর বা মস্করা করার জন্যেই এই মিষ্টি বানিয়েছিলেন ময়রা। তালশাঁস আকৃতির এই মিষ্টির বাইরের কোটিংটি সন্দেশের হলেও গরমকালে ভেতরে ভরা থাকে চিনির রস ও সুগন্ধি গোলাপ জলের মিশ্রণ। শীতকালে পুর হিসেবে থাকে নলেন গুড়। জিআই ট্যাগ মেলায় এবার জলভরা সন্দেশের আন্তর্জাতিক বাণিজ্য করতে সুবিধা হবে বলে জানাচ্ছেন শৈবাল মোদক। ইতিমধ্যেই মিষ্টির শেল্ফ লাইফ বাড়াতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File