Weather Update | সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, আজও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা!

Saturday, July 25 2026, 4:09 am
Weather Update | সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, আজও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা!
highlightKey Highlights

আজ, শনিবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


দিন কয়েক ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। একই হাল উত্তরবঙ্গেরও। আজ, শনিবারও  কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও প্রবল। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ,  উত্তর ২৪ পরগনা,  বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও খেলা দেখাতে পারে বর্ষা। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File