Super Speciality Hospital | শতবর্ষের পুরোনো হাসপাতাল রূপান্তরিত হবে ৫০০ শয্যার আধুনিক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে!
Friday, November 20 2026, 3:44 pm

Key Highlightsকলকাতা বন্দর কর্তৃপক্ষের অধীন শতবর্ষের পুরোনো সেন্টিনারি হাসপাতালকে ৪৫০ থেকে ৫০০ শয্যার আধুনিক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে।
কলকাতা বন্দর কর্তৃপক্ষের অধীন শতবর্ষের পুরোনো সেন্টিনারি হাসপাতালকে ৪৫০ থেকে ৫০০ শয্যার আধুনিক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। চার্নক হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে ডিবিএফওটি পদ্ধতিতে এই কাজ হবে, যেখানে প্রায় ৪১১ কোটি টাকা বিনিয়োগ করবে চার্নক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পে তাদের কোনো খরচ হবে না এবং বিনিময়ে নির্দিষ্ট হারে আয়ের অংশ পাবে বন্দর; তৈরি হবে কর্মসংস্থানও। কাজ চলাকালীন চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে না এবং বর্তমান কর্মীদের ১০০ শতাংশ ক্যাশলেস চিকিৎসা ও অবসরপ্রাপ্তদের ভর্তুকিযুক্ত সুবিধা আগের মতোই বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বেসরকারি হাসপাতাল


