Driving Licence | ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তনের সুপারিশ কেন্দ্রের, কী কী বদল? রইল তালিকা!
Friday, October 23 2026, 1:52 pm

Key Highlightsড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার।
ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বয়সের প্রমাণ বা ঠিকানার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নোটারির হলফনামা দেওয়ার নিয়মটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। এর বদলে আধার, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র বা বিদ্যুৎ বিলের মতো নির্দিষ্ট নথি বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ভারতীয় ও বিদেশিদের জন্য আলাদা রঙের লাইসেন্স এবং তাতে নাগরিকত্ব স্পষ্ট করার সুপারিশ করা হয়েছে। অনলাইন সেলফ-ড্রাইভিং টিউটোরিয়াল পরীক্ষার পাস নম্বর ৬০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। লাইসেন্সে চালকের রক্তগ্রুপ, মোবাইল ও জরুরি নম্বর যুক্ত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি, আধার অথেন্টিকেশনের মাধ্যমে নাম বা ঠিকানা বদলাতে কোনো ফি লাগবে না।
- Related topics -
- দেশ
- ভারত
- ড্রাইভিং লাইসেন্স


