Ethanol in LPG | পেট্রোলের পর এবার রান্নার গ্যাসেও ইথানল, LPG-র বিকল্প নিয়ে পরিকল্পনা কেন্দ্রের!

Wednesday, July 22 2026, 2:55 pm
Ethanol in LPG | পেট্রোলের পর এবার রান্নার গ্যাসেও ইথানল, LPG-র বিকল্প নিয়ে পরিকল্পনা কেন্দ্রের!
highlightKey Highlights

পেট্রোলে ইথানল মেশানোর পর এবার রান্নার জ্বালানি হিসেবেও ইথানলকে ব্যবহার পরিকল্পনা কেন্দ্রের।


পেট্রোলে ইথানল মেশানোর পর এবার রান্নার জ্বালানি হিসেবেও ইথানলকে ব্যবহার পরিকল্পনা কেন্দ্রের। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি নীতি কাঠামো তৈরি করা হচ্ছে ইথানলকে রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। রান্নার জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করার অন্যতম কারণ হল অতিরিক্ত ইথানল। বিগত কয়েক বছর ধরেই ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমাতে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে। এদিকে বর্তমানে ভারতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইথানল উৎপাদন হচ্ছে। সেই জন্যই ইথানল জ্বালানি আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে ইথানল জ্বালানি চালু হলেও, তা রাতারাতি এলপিজি-র জায়গা দখল করতে পারবে না। এই জ্বালানি ব্যবহারের জন্য আলাদা স্টোভের প্রয়োজন হবে, যাতে ইথানলে কোনও সমস্যা হবে না। আলাদা ফুয়েল কন্টেনার থাকবে ইথানলের জন্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File