Petrol-Diesel Rule | ১ জুলাই থেকে পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে কেন্দ্র!

Tuesday, June 30 2026, 4:57 am
Petrol-Diesel Rule | ১ জুলাই থেকে পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে কেন্দ্র!
highlightKey Highlights

পেট্রোল ও ডিজেল কেনার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।


পেট্রোল ও ডিজেল কেনার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেক গাড়ির ক্ষেত্রে ২০০ লিটার পর্যন্ত জ্বালানি কেনার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের তরফে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যবহারকারী বা শিল্প-বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে একবারে বেশি পরিমাণে পেট্রোল-ডিজ়েল কিনতে পারবে। গত ১২ জুন কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায়, শিল্প-বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে বেশি করে জ্বালানি কিনতে পারবেন না। কোনও একটি গাড়িকে দিনে সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্তই পেট্রোল বা ডিজ়েল বিক্রি করা যেত। এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বড় ট্রাক, বাস এবং অন্যান্য ভারী বাণিজ্যিক যানবাহনের মালিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File