Delimitation Bill | ডাকা হতে পারে সংসদের একটি বিশেষ অধিবেশন, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংখ্যারক্ষণ বিল নিয়ে বড় ভাবনা কেন্দ্রের!

Wednesday, August 5 2026, 11:00 am
Delimitation Bill | ডাকা হতে পারে  সংসদের একটি বিশেষ অধিবেশন, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংখ্যারক্ষণ বিল নিয়ে বড় ভাবনা কেন্দ্রের!
highlightKey Highlights

বাদল অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার দুটি গুরুত্বপূর্ণ আইন পাশ করানোর প্রস্তুতি শুরু করেছে।


বাদল অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার দুটি গুরুত্বপূর্ণ আইন পাশ করানোর প্রস্তুতি শুরু করেছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ১৩ অগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেখানে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা ও পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। সূত্রের দাবি, বাদল অধিবেশন শেষ হলেও সংসদ আপাতত মুলতুবি করা নাও হতে পারে। এতে প্রয়োজন পড়লে খুব অল্প সময়ের নোটিসে বিশেষ অধিবেশন ডাকা সম্ভব হবে। ইতিমধ্যেই সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হলেই কেন্দ্র বিশেষ অধিবেশন ডেকে বিলগুলি পাশ করানোর উদ্যোগ নিতে পারে। ১৭ অগস্ট বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File